সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতিহাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

উইঘুর মুসলিম - পরাধীনতার শিকলে আবদ্ধ এক জাতীর দুঃখ গাথা

 উইঘুর মুসলিম - পরাধীনতার শিকলে আবদ্ধ এক জাতীর দুঃখ গাথা-  উইঘুর জাতির ইতিহাস প্রায় চার হাজার বছর আগের। উইঘুর জাতীর পোস্ট মর্টেম করলে দেখা যায় এদের মূল অংশ বর্তমানের স্বাধীন তুর্কিমিনিস্থানের অধিবাসী। তুর্কিমিনিস্থানের ম্যাপ ঘাটলে আজ তাদের খুব ছোট একটা দেশ বলে ধরে নেওয়া যায় - কিন্তু এই দেশ আগে এত ছোট ছিল না- মানে গ্রেটার তুর্কিমিনিস্থান এর কথা বলছি - এই গ্রেটার তুর্কিমিস্থান এর পূর্ব অংশ যা প্রাচীন সিল্ক রোডের পাশে অবস্থিত ছিল, যা কালের বিবর্তনে আজ চিনের অংশ - যা আজ জিনজিয়াং প্রদেশ নামে পরিচিত, সেই খান কার বাসিন্দা দের যাদের উইঘুর বলা হয় - জিনজিয়ান প্রদেশের চতুর্পাশ্বে তুর্কিমিনিস্থান, চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া ও রাশিয়ার অবস্থান।  জিনজিয়ান প্রদেশে উইঘুর ছাড়াও হুই, কাজাখ, ডংজিয়াং, খালকাস, সালার, তাজিক, বাওন, উজবেক, তাতার মুসলিম রয়েছে। তবে এদের অধিকাংশ ই সেক্যুলার মুসলিম ফলশ্রুতিতে চীনা সরকার ধর্ম প্রাণ উইঘুরদের প্রতি যতটা খড়গহস্ত অন্যান্য মুসলিমদের প্রতি ততটা নয় । কারন হিসেবে বলা যেতে পারে উইঘুরদের চীনা কর্তৃপক্ষ জবর দখল করেছে বাকিদেরকে সেটা করা হয়নি । তা...

কুর্দিদের ইতিহাস - এক দুঃখ গাথার নাম

রাষ্ট্র চিন্তার মুল ভিত্তি হল জাতিয়তাবাদ – তাই আধুনিক বিশ্বের অধিকাংশ জাতিরাষ্ট্র গড়ে উঠেছে জাতীয়তাবাদ এর উপর ভিত্তি করেই । তবে এখনও অনেক জাতি রয়েছে যাদের ভাষা,সংস্কৃতি,নিজস্ব ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনা থাকার পরও শুধু কপাল দোষেই তাদের কপালে স্বাধীনতার স্বাদ জোটেনি। কুর্দি জাতি এদের প্রকৃষ্ট উদাহরণ। কুর্দি জাতিই সম্ভবত সবচাইতে বড় জাতি যারা নিজেদের বিশাল জনগোষ্ঠী ও ভূমি নিয়েও অন্যের অধীনে পরাধীন হয়ে আছে।পৃথিবীতে যে সকল জাতি বা জনগোষ্ঠী নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে কুর্দি জাতিগোষ্ঠী তাদের মধ্যে অন্যতম। এই বৃহৎ জাতি গোষ্ঠীকে পরিকল্পিতভাবে বিভক্ত করে রাখা হয়েছে। ফলে তারা একত্র হয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে না পারলেও বিচ্ছিন্নভাবেই তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে ইরাকের কুর্দিরা তাদের অধিকার আদায়ে অধিক সোচ্চার এমনকি তারা অন্যদের চাইতে অধিক সুসংগঠিত।  কুর্দিস্তানের পরিচয়ঃ   মধ্যপ্রাচ্যের একটি পাহাড় পর্বত মালা বধিত অঞ্চল যে অঞ্চলের মানুষের ভাষা কুর্দি তাদের কে কুর্দি বলা হয়। কুর্দিরা প্রায় সবাই কুর্দি ভাষায় কথা বলে।কিন্তু কুর্দিদের এই অঞ্চলটি এখন আর তাদের নিজেদের অধীনে ...